মুখোমুখি দুটি লড়ির সংঘর্ষে আহত তিন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের পূর্ব উকিলপাড়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। আহত দুই জনের নাম বিকাশ ও কিষাণ, ঘটনায় আহত অপর আরেক জনের নাম জানা যায়নি।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, আজ বিকেলে মালদার দিক থেকে আসা একটি লড়ি রায়গঞ্জে পূর্ব উকিলপাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে আসলে উল্টো দিক থেকে আসা অপর একটি লড়ি অন্য একটি লড়িকে ওভারটেক করতে গেলে মালদার দিক থেকে আসা লরিটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পেছনে থাকা অপর একটি লড়ি এসে ধাক্কা মারে। আহতদের পার্শ্ববর্তী একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। দুর্ঘটনার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনী। স্থানীয় মানুষ ও দমকল বাহিনীর কর্মীরা দুই লড়ির আহত চালক ও খালাসিকে উদ্ধার করে। এক লড়ির চালক পলাতক। পুলিশ তিনটি লড়িকেই আটক করেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/nUpO-j-fxVo